শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অসহায় ও দুস্থদের  মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় কয়েক’শ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।সংগঠনটির সভাপতি মোঃ আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলীর নেতৃত্বে এই কর্মসূচিতে সহযোগিতা করেন উপদেষ্টা মোঃ মান্নান ভূঁইয়া এবং সদস্য মোঃ ইউনুছ আলী বিশ্বাস, মোঃ জুয়েল খাঁন, মোঃ মনির খাঁন, মোঃ সৌরভ, মোঃ নূর ইসলাম কাদরি, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিজভী, মোঃ বাদশা মিয়া, মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আজহার আলী বলেন, হতদরিদ্র-প্রতিবন্ধী ও ভাসসমান মানুষগুলোও আমাদের সমাজের একটি অংশ। তাদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব সমাজের বিত্তবানদের। এ সকল মানুষদের থাকা-খাওয়া কোনো সুব্যবস্থা না থাকায় তাঁদের কষ্টের কোন শেষ নেই। তাই এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর কিছুটা কষ্ট লাঘব করতে এবং তাদের সহযোগিতায় আমাদের সবার এগিয়ে আসা উচিত। সংগঠনটির এমন মানবিক প্রয়াস ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit