মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

স্বাস্থ্যকর ছোলার সালাদের রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আর কিছুদিন পরেই শুরু হবে পবিত্র রমজান মাস। মাহে রমজানে ইফতারের বৈচিত্র্যতা আনতে প্রয়োজন ভিন্ন স্বাদের খাবার।  এমনই দুইটি খাবারের রেসিপি দেওয়া হলো আজকের প্রতিবেদনে-

ছোলার সালাদ-

উপকরণ : সেদ্ধ ছোলা ২০০ গ্রাম, আলু ৩টি (বড়), ব্রেডক্রাম পরিমাণমতো, ডিম ২টি, সয়াবিন তেল পরিমাণ মতো, টক দই ১ কাপ, জিরা গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, চাট মসলা ২ চা চামচ, টমেটো কুচি ১ কাপ, শশা কুচি পরিমাণ মতো, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি পরিমাণ মতো।

প্রণালি : আলু লম্বালম্বি কেটে নিন। আলুগুলো সেদ্ধ করে নিন। এবার আলুতে ডিম ও ব্রেডক্রাম লাগিয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মাখিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টুনাফিশ কাটলেট-

উপকরণ : টুনা ফিশ ১ কাপ, সয়াসস ১ চা চামচ, ফিশসস ১/২ চা চামচ, টমেটো সস ১ চা চামচ, ব্রেডক্রাম পরিমাণ মতো, সেদ্ধ আলু ১/২ কাপ, লবণ স্বাদ মতো, কাবাব মসলা ২ চা চামচ, ডিম ২টি, তেল, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি : টুনা মাছের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কাবাবের খামির বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। কাবারের খামির ছোট ছোট কাটলেট আকারে কাবাব বানিয়ে নিন। এবার বানানো কাবাব ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে তেলে ভেজে তুলে পরিবেশন করুন।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit