বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ আশুলিয়ায় আবুল মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা  ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ ‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন,৫০ হাজার টাকা অর্থদ- পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান। ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

আম্পায়ারের সঙ্গে তর্ক করায় লিটনের শাস্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ঠিক আগে বিপাকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক লিটন কুমার দাস। বিসিবির একটি সূত্রে জানা গেছে, লিটনকে আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের এক ঘটনায় এই শাস্তি পেয়েছেন লিটন। ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন জাতীয় দলের এ ক্রিকেটার।

উইকেটকিপার লিটনের একটি স্টাম্পিংয়ের আবেদন থার্ড আম্পায়ার কল না করেই নাকচ করে দিয়েছিলেন আম্পায়াররা। সেটার প্রতিবাদে প্রথম ইনিংসের অষ্টম ওভার শেষে কুমিল্লার অধিনায়ক তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। তখন লিটনকে বেশ উত্তেজিতভাবে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।

পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন মাঠে এসে তাকে শান্ত করেন। সে ম্যাচেই রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএল ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেই ম্যাচে ৮৩ রান করে ম্যাচসেরা হন লিটন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit