মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নাম বদলে ফেললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি। যদিও বিচ্ছেদের ঘোষণার আগেই আলাদা থাকতে শুরু করেছেন এই দম্পতি। এবার নিজের নাম থেকে স্বামীর ‘চিহ্ন’ও মুছে ফেলেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন।

মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি। তবে বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন মাহি। যার ফলে নাম থেকে স্বামীর পদবি মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন অভিনেত্রী।

এদিকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আরও একটি ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন মাহি। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।’রাকিবকে নিয়ে মাহি বলেন,আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। তবে ওর কি কোনো নেগেটিভ সাইড নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝে না তার কী সমস্যা। আমারও নিশ্চয় সমস্যা আছে, যা একসাথে থাকতে রাকিব বুঝেছে। আমার রাগ, আমার সবকিছু রাকিব এখন জানে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় মাহি বলেন, “আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। আসলে একটা ছাদের নিচে দুটো মানুষ কেন ভালো নেই, এটা ওই দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দুজন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হব।”

মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তানের জন্ম দেন। অন্যদিকে মাহিও রাকিবের দ্বিতীয় স্ত্রী। রাকিবের আগের সংসারে দুই সন্তান আছে, তাদের নাম সোয়াইব ও সাইয়ারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit