বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ক্যানসারই কেড়ে নিলো পঙ্কজ উদাসকে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : গতকাল সোমবার জীবনের সব আয়োজন সাঙ্গ করে পরপারের পথ ধরেছেন ভারতীয় সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্র পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সী সংগীত সাধকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন তার মেয়ে নায়াব উদাস। 

ক্যানসার কেড়ে নিয়েছে পঙ্কজ উদাসের প্রাণ। থামিয়ে দিয়েছে তার সুমধুর স্বর। দীর্ঘদিন এই রোগযাপন করেছেন তিনি।  

সংগীতশিল্পী অনুপ জালোটা আনন্দবাজারকে বলেছেন, ‘দুজন একসঙ্গে প্রচুর কনসার্ট করেছি, শো করেছি ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি। সেসব স্মৃতি অল্প পরিসরে বলে শেষ করতে পারব না। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমরা ক্যানসার রোগীদের চিকিৎসার খরচ সংগ্রহের জন্য বিভিন্ন অনুষ্ঠান করেছি। সেই ক্যানসারই কেড়ে নিল তাঁকে।’

অনুপ জালোটার আরো বলেছেন, ‘এমনিতে আমাদের কথাবার্তা হতো, যোগাযোগ ছিল। কিন্তু গত তিন মাসে তার সঙ্গে কোনো কথা হয়নি। উনি নিজে থেকে কোনো ফোন করেননি। আমি ফোন করেছিলাম বহুবার। উনি যাতে আমাকে ফোন করেন, সে জন্য তার মেয়ে নায়াবকেও বেশ কয়েকবার বলেছিলাম। কিন্তু ওদিক থেকে কোনো ফোন আসেনি। বুঝতে পারছিলাম, মানুষটা কষ্ট পাচ্ছিলেন। ক্যানসার ধরা পড়ার পর থেকেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন।!’

আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে পঙ্কজজির শেষকৃত্য সম্পন্ন হবে। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা তাঁর শেষকৃত্য হবে বলে নায়াব জানিয়েছেন।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit