বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় চিকিৎকদের ধর্মঘট, বিনা চিকিৎসায় নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে বিনা চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ৮০ বছর বয়সী ওই রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে।

চিকিৎসার অভাবে মারা যাওয়া প্রবীণ ওই নারী কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদরোগ) আক্রান্ত ছিলেন। 

শুক্রবার তাকে ভর্তির জন্য সাতটি হাসপাতালে ফোন করেন ডায়েজন শহরের প্যারামেডিকরা। কিন্তু চিকিৎসক ও বেডের অভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সাহায্য চাওয়ার ৬৭ মিনিট পর অবশেষে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তির ব্যবস্থা হলেও সেখানে পৌঁছনোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন।

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এটিই প্রথম মৃত্যু, যেখানে ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকার আরও চিকিৎসক নিয়োগ দিলে প্রতিযোগিতা বেড়ে যাবে, তাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে। প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের আন্দোলনের ফলে তাদের কাজ নার্সদের দিয়ে করানো হচ্ছে। নার্সরা এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। সূত্র: বিবিসিরয়টার্স

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit