শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সুন্নি ইত্তেহাদেরও পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুন্নি ইত্তেহাদেরও পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের দল পিটিআই-সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা যোগ দিয়েছে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি)। আর এর ফলেই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের ভাগীদার হতে পারে জোটটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) আগের কার্যক্রম অনুযায়ী সুন্নি ইত্তেহাদের জন্যও সম্ভাবনা তৈরি হয়েছে।

ইসিপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন কমিশনের অতীতের দৃষ্টান্ত থেকেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিল সংরক্ষিত আসনের ভাগীদার হতে পারে। নারী ও সংখ্যালঘুদের জন্য থাকা সংরক্ষিত আসন থেকে ২৩টি পেলে জাতীয় পরিষদে সুন্নি ইত্তেহাদের মোট সদস্যের সংখ্যা হবে ১০৪।

জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মোট ২২৬টি নারী আসনের মধ্যে ৭৮টির বরাদ্দ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এসব আসন সুন্নি ইত্তেহাদের পাওয়ার কথা।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit