বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

এবার লেবাননের গভীরে হামলা চালাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা সাড়ে চার মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও উত্তেজনা দেখা দেয়। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। আর এরপরই লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংঘাত শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম লেবাননের ভূখণ্ডে এতো গভীরে হামলা চালাল ইহুদিবাদী দেশটি।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার লেবাননের বেকা উপত্যকায় হামলা চালিয়েছে। গত অক্টোবরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননের ভূখণ্ডে চালানো গভীরতম আক্রমণে কমপক্ষে দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে লেবাননের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

এদিকে, ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা সদর দফতরে ৬০টি রকেট নিক্ষেপ করে জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই শক্তিশালী সশস্ত্রগোষ্ঠীর আল-মানার টেলিভিশন এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, লেবানন থেকে গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ড্রোনে হামলা চালিয়ে ভূপাতিত করার জবাবে তাদের ফাইটার জেট বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ বলেছিল, তারা সোমবার একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল প্রথমবারের মতো লেবাননের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit