বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

জয়পুরহাট : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে কালাই উপজেলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জনকে গাভী ও সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম সিনিয়র আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামীম আরা এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোহাম্মদ রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মন্জুরে মওলা পলাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের মূলস্রোতে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে তৃতীয় লিঙ্গের ২০ জন সদস্য গবাদি পশু পালন, স্বাস্থ্য পরিচর্যা ও খামার ব্যবস্থাপনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে গাভী ও অংশগ্রহণের সনদপত্র তুলে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit