বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপের নকআউট পর্বে আজ মঙ্গলবার আরেকটি হাইভোল্টেজ লড়াই। শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে মিসর ও আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে মরিয়া দুই দলই। রাত ১০টার এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিসর। এর আগে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে কায়রোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ১৮ বছর আগের সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার সামনে রয়েছে আরো একটি অনন্য রেকর্ড গড়ার সুযোগ। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ ধরে অপরাজিত তারা। চলতি আসরেই আলজেরিয়াকে ৩-০ এবং কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে মেসির দল।

আজ মিসরকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা তিনটি জয় পাওয়া প্রথম দল হবে আর্জেন্টিনা। তবে কাজটা মোটেও সহজ হবে না। র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিসর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই এখানে এসেছে।

গ্রুপ পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা। এরপর অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে উঠে এসেছে শেষ ষোলোতে। মোহামেদ সালাহর নেতৃত্বে আত্মবিশ্বাসে টইটম্বুর ফারাওরা এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।

ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলে একাধিকবার প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামতে পারেন এই দুই তারকা।

পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টা তাদের সুপার কম্পিউটারে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ।

বিপরীতে মিসরের জয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ, আর ১৮.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার, সেক্ষেত্রে লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে।

ফলে পরিসংখ্যানের বিচারে সামান্য হলেও মানসিক সুবিধা নিয়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে বিশ্বকাপের নকআউট পর্বে পরিসংখ্যানের চেয়ে বেশি কথা বলে মাঠের লড়াই।

ইতোমধ্যেই জার্মানি, নেদারল্যান্ডস ও ব্রাজিল পর্তুগালের মতো পরাশক্তিদের বিদায় দেখেছে এবারের আসর। তাই অপ্টা আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করবে ৯০ মিনিটের লড়াই।

আজকের ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের।

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২৬/রাত ৯.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit