শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা :  যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার বেলা ১২টায় বেনাপোল হোটেল সানরুপে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃঞ্চ মল্লিক। মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ, সাউথ এশিয়ার ন্যাশনাল প্রগ্রামার কোঅডিনেটর উই এন ডি সি’র রিজিওন অফিসার তাসনিম বিনতে করিম, যশোর রাইটস এর ডেপুটি ডাইরেক্টর এস এম আজাহারুল ইসলাম,শার্শা থানা অফিসার ইন চার্জ (ওসি) সামিউল হক, বেনাপোল পোর্ট থানা অফিসার ইন চার্জ (ওসি) আশরাফ, বেনাপোল চেক পোষ্ট ইমিগ্রেশন অফিসার ইন চার্জ(ওসি)সাইফুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সময় টিভি’র বেনাপােল প্রতিনিধি আজিজুল হ, বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ , গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মানব পাচার প্রতিরোধ, পাচারের শিকারদের সেল্টার, পূনবাসন ও তাদের আইনি সহায়তা বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit