শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এখনো মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। বৃহস্পতিবার খেলোয়াড়দের সংগঠনের প্রকাশ করা বেতনের তালিকায় এ তথ্য উঠে এসেছে। মেসির নিশ্চিত আয় ২ কোটি ৮৩ লাখ ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিকাগো ফায়ারের রবার্ট লেভান্ডভস্কি। পোলিশ এই তারকা এ বছরের শুরুতে শিকাগোতে যোগ দেন। তার আয় ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় স্থানে আছেন ওরল্যান্ডোর ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তিনি পান ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তার আয় ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। পঞ্চম স্থানে আছেন আটলান্টা ইউনাইটেডের সুইস খেলোয়াড় ব্রিল এমবোলো। তিনি পান ১ কোটি ৮১ হাজার ডলার।

দল হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে ইন্টার মিয়ামি। তাদের মোট নিশ্চিত বেতনের অঙ্ক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে শিকাগো, অঙ্ক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় আটলান্টা, অঙ্ক ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, অঙ্ক ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। পঞ্চম এলএএফসি, অঙ্ক ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

সবচেয়ে কম খরচ করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের মোট বেতন ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এরপর আছে স্পোর্টিং কানসাস সিটি, অঙ্ক ১ কোটি ৩৩ লাখ ডলার। তৃতীয় সর্বনিম্ন ডিসি ইউনাইটেড, অঙ্ক ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit