মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

‘এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি।  তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়া পাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা ধারণা করা হচ্ছে। 

রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যে ঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমনি। 

ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক… (অপ্রকাশ যোগ্য)। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

পরিমণীর রহস্যে ঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরিমনি। কাকে উদ্দেশ্য করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

এদিকে পরিমনির কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন, খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমনি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit