শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

লুঙ্গি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরীর পূবাইলে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রকিব (২৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার সকাল ৭টার দিকে পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের নৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকিব গাজীপুর জেলার পূবাইল থানার নৈপাড়া গ্রামের মৃত শাজাহানের ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান রকিব।পরে সকাল বেলা যুবকের দাদী বাড়ির কাজ শেষ করে ভিকটিমের ঘরে প্রবেশ করে দেখেন লুঙ্গি পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে।পরে দাদীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি /অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit