বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঘরের মাঠে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৫ ফেব্রুয়ারি) ১২৬ রানের লক্ষে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭২ রানে হার দেখে তারা।

অকল্যান্ডে তৃতীয় ম্যাচে দফায় দফায় বৃষ্টি হানা দেয়। যে কারণে খেলাও বন্ধ থাকে বেশ কয়েক বার। শেষমেষ ৪ উইকেটে অস্ট্রেলিয়া ১০.৪ ‍ওভারে ১১৮ রান তোলার পর ম্যাচ ১০ ওভারে নামিয়ে আনা হয়। অজিদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ট্রাভিস হেড। ম্যাথুও শর্ট ২৭, গ্লেন ম্যাক্সওয়েল ২০, জস ইংলিস ১৪, টিম ডেভিড ৮ ও স্টিভ স্মিথ ৪ রান করেন।

বৃষ্টি থামলে রান তাড়া করতে নামে নিউজিল্যান্ড। ৫১ রানে ৩ উইকেট হারায় তারা। ১৪ রান করে উইল ইয়ং শর্টের, ২ রান করে টিম সেইফার্ট স্পেন্সার জনসনের ও ১৩ রান করে ফিন অ্যালেন অ্যাডাম জাম্পার শিকার হন। এরপর নিউজিল্যান্ডকে আর পথ দেখাতে পারেননি গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ফিলিপস শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ ও চাপম্যান ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ফিলিপসের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়ের মার। সিরিজের দুই টেস্টে ২৯ ফেব্রুয়ারি ও ৮ মার্চ মাঠে নামবে দুদল।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit