সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সরাইলে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির সময় আটক চার, মামলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার ভোরে ট্রান্সফরমার থেকে সরঞ্জাম চুরির সময় চারজন আটক হয়েছে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চোরেরা বিদ্যুতের লাইন থাকা ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করে সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছিলো। 

আটককৃতরা হলো, নিজ সরাইল গ্রামের মো. তারেক, ধামাউড়া গ্রামের শিপন মিয়া, অরুয়াইলের মো. হারিছ মিয়া ও নাসিরনগরের চাতলপাড়ের সাদেক মিয়া। আটককৃতরা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে তামার তার যুক্ত ৫২ কেজি ওজনের তিনটি পিতলের কানেক্টর এলটি, ৩৮ কেজি ওজনের চারটি লোহার অ্যাংগেল, পাইপ, বাঁশের হুক ও স্টিলের রেন্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে আটককৃতদেরকে আদালতের পাঠানো হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন এলাকায় চুরির সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে এসে গ্রেপ্তার দেখায়। এ ঘটনায় পিডিবি এর স্থানীয় অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit