শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বর্ণাঢ্য আয়োজনে ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ইডাফস’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ২৪ ফেব্রুয়ারি (২০২৪) শনিবার বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন 

করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইডাফস’-এর সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, বিভাগের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খাঁন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পর পুরনো বন্ধু, বড় ভাই এবং ছোট ভাইদের কে কাছে পেয়ে পরস্পর কুশল বিনিময় করছেন। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন। পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মহান ভাষার মাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১ম গ্রেফতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি”।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান তুলে ধরে তিনি বলেন, এই অর্জনের কারণে বিশ্বের সকল ভাষার মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে”। 

শিক্ষা, গবেষণা সহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit