বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের বিদায়ী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্প আয়োজিত উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের বিদায়ী সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।

ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যাবস্থাপক পোরসিয়া রহমান এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মাকে সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সংবাদিক এমদাদুল হক মাসুম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশনের আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা নিয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit