বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরিয়ার দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলার ঘটনায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং ওই এলাকায় অ্যাম্বুলেন্স আসতে দেখেছেন। 

 ইসরাইল হামলার বিষয়টি এখনও নিশ্চিত করেনি। বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হামলার একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে  দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে। জানালার কাঁচ পুরোপুরি ভাঙ্গা। ভবনের নিচে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাছের আল-বাওয়া প্রাইভেট স্কুলের একটি খালি বাস আগুনে পুড়ে গেছে।
 
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আব্দুল রাহিম জানান, হামলার সময় নিহত দুইজন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। কিন্তু এর বেশি তিনি আর কিছু জানাননি। রামি আরও জানান, গতমাসে লেবাননের বৈরুতে ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরোরির ওপর বিমান হামলার ধরনের সঙ্গে এই হামলার মিল রয়েছে।  
 
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরাইল প্রায় ১৩টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে এসওএইচআর। এর মধ্যে আটটি বিমান হামলা ও পাঁচটি রকেট হামলা। এসব হামলায় সিরিয়ার প্রায় ৩১টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। ৩১ জন যোদ্ধা নিহত হন। আহত হন ১৩ জন। এই হামলাও তারই ধারাবাহিকতা বলে জানায় সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit