স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২১ ফেব্রুয়ারি) মাঠে নামে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের পেটাতে থাকে কিউই ব্যাটসম্যানরা। ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান।
এই জুটি ভাঙ্গার পরও থামেনি নিউজিল্যান্ড ব্যাটিং তাণ্ডব। রাচিন রবীন্দ্রকে নিয়ে কনওয়ে এগিয়ে নিতে থাকেন নিউজিল্যান্ডের ইনিংস। ১১৩ রান আসে কনওয়ে-রবীন্দ্র জুটি থেকে। দুইজনই অর্ধশতক পূর্ণ করেন। কনওয়ে ৪৬ বলে ৬৩ এবং রবীন্দ্র ৩৫ বলে করে ৬৮ রান। শেষ দিকে ফিলিপস ও চ্যাম্পম্যানের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট শিকার করেন মিচেল মার্শ, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।
জবাব দিতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়াও। দুই ওপেনার ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি থেকে আসে ২৯ রান। তবে তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার। তিনে নামা অধিনায়ক মিচেল মার্শও ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন ওয়ার্নারকে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে অজিরা।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:১২