শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

যে কারণে নাভালনির স্ত্রীর ‘এক্স অ্যাকাউন্ট’ বাতিল করা হয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মন্তব্যের জবাব দেওয়ার পরপরই নাভালনির স্ত্রীর ইউলিয়া নাভালনায়ার এক্স (আগের নাম টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

সিএনএনের খবর অনুসারে, ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়ার এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। @Yulia_Navalnaya পৃষ্ঠাটিতে ‘অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এক্স এক্সের বিধি লঙ্ঘন করে এমন অ্যাকাউন্টগুলি স্থগিত করে’ লেখা দেখা যাচ্ছে।

 অ্যালেক্সি নাভালনির ‘অ্যান্টি-করাপশন ফাউন্ডেশন’ নাভালনায়ার এক্স অ্যাকাউন্ট স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্ককে ট্যাগ করে জানতে চেয়েছে, ‘দয়া করে ব্যাখ্যা করুন যে @yulia_navalnaya ঠিক কোন নিয়ম লঙ্ঘন করেছেন।

উল্লেখ্য, সোমবার সকালে ওই অ্যাকাউন্ট থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মন্তব্যের জবাব দেওয়া হয়। পেসকভ নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে ইউলিয়া নাভালনায়ার মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।।

জবাবে নাভালনায়া এক্সে লেখেন, ‘আলেক্সি নাভালনির মৃতদেহ ফিরিয়ে দাও এবং তাকে মর্যাদার সাথে দাফন করতে দাও। লোকজনকে বিদায় জানাতে বাধা দিও না। পেসকভকে তিনি হত্যাকারীর (পুতিন) প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেন। 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit