শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

যুদ্ধের ব্যয় সামলাতে অর্থনৈতিক চাপে ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। 

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ। 

এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদফতর।

ফিলিস্তিনের গাজা যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।

এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে যা ২ দশমিক ৮ শতাংশে নেমে যায়, তৃতীয় প্রান্তিকে এর পরিমাণ আরও সংকুচিত হয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। গতবছর ইসরায়েলের অর্থনীতিতে বাৎসরিক উন্নয়ন হয়েছে মাত্র ২ শতাংশ যা আগের বছরের ৬ দশমিক ৫ শতাংশের অনেক কম। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit