শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

হামাসের অর্থায়ন নিয়ে নেতানিয়াহুর ‘ফাঁকা অভিযোগ’ নিয়ে যা বলল কাতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে উপসাগরীয় রাষ্ট্রের আরও কিছু করা উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠীটি আর্থিকভাবে দোহার উপর নির্ভরশীল।

নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহা ‘স্পষ্টভাবে নেতানিয়াহুর ফাঁকা অভিযোগ প্রত্যাখ্যান করে’।

মাজেদ আল-আনসারি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতি যেখানে তিনি (ইসরায়েলি) জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। এটি যুদ্ধকে বিলম্বিত ও দীর্ঘায়িত করার জন্য তার একটি নতুন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আর কারণগুলো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।

 কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজা পুনর্গঠনে কাতারের প্রচেষ্টা এবং গাজায় ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফাঁকা অভিযোগ আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।

আল-আনসারি বলেন, তারা হামাসকে অর্থায়ন হিসাবে চিত্রিত করেছে অথচ ব্যক্তিগতভাবে নেতানিয়াহু আসল সত্য জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে সম্পূর্ণ সমন্বয় করে তহবিল পরিচালিত হয়েছিল।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit