বিনোদন ডেস্ক : প্রথম সন্তান আসার খবর দিলেন বরুণ-নাতাশা দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই ভক্তদের এই সুখবর দিয়ে দিলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।
ছবির ক্যাপশনে স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই অভিনেতা লিখেছেন, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ চাই। এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ভক্তরা তো বটেই, সহকর্মীরাও অভিনন্দন জানাচ্ছেন এই তারকা দম্পতিকে। ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫৮