শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদেসর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর থানার সামনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, সাংবাদিক আহাদ আলী নয়ন,সাংবাদিক এম এস শাহীন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনাম ও ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। পরিচালনা করেন দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়। এসময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসী ও হামলা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। তা নাহলে আরো বৃহৎ কর্মসূচী দেওয়া হবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী দুপুরে দৌলতপুরের সিরাজনগর গ্রামের কামাল হোসেন নামে একজন সরকারী কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকুরী নিয়ে ইউএনও পদে কর্মরত থাকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন ৩জন সাংবাদিক। এসময় ভাংচুর করা হয়েছে সাংবাদিকের ভিডিও ক্যামেরা। হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়ার ষ্টাফ রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস (৪৪), ক্যামেরা পার্সন এস আই সুমন (৩৮) ও তাদের সহযোগী আহসান হাবিব বিদ্যুৎ (২৬) আহত হন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিক এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

সাংবাদিকদের ওপর হামলার মামলা সূত্রে জানাগেছে, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসনিক ক্যাডারে চাকুরী নিয়ে বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পদে খুলানায় কর্মরত আছেন।

তিনি তার চাচা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ লালুর মুক্তিযোদ্ধা সনদে মুক্তিযোদ্ধা কোটায় সরকারী কর্মকর্তা পদে চাকুরী পান। এসংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়ার ষ্টাফ রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস, ক্যামেরা পার্সন এস আই সুমন ও তাদের সহযোগী আহসান হাবিব বিদ্যুৎ সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতেই আহত সাংবাদিক শরীফ বিশ্বাস বাদী হয়ে হামলায় জড়িত ৫জনের নাম উল্লেখ সহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে দৌলতপুর থানায় মামলা করেন যার নং-৩০।

মামলা দায়ের পর দৌলতপুর থানা পুলিশ সিরাজনগর গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় দুই আসামী আহসানুল্লাহ লালুর ছেলে শিপন (৩৬) ও মোসতাকের ছেলে মো. মঞ্জু (৩৫) কে গ্রেফতার করে। বাঁকী আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার না করায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit