রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

সাকিবদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে তামিমের বরিশাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুর‌ী স্টেডিয়ামে সোমবার (১৯ ফেব্রুয়ারি) চলতি বিপিএলের ৩৮তম ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এদিন নিজের ক্যারিয়ারের ১০০তম বিপিএল ম্যাচ খেলতে নামবে তামিম।

কাগজে কলমে স্রেফ একটা ম্যাচ, তবে তার পরেও থাকে কত কথা। যে ম্যাচ কখনও দল ছাঁপিয়ে হয়ে ওঠে ব্যক্তি কেন্দ্রীক। যোগায় তর্কের খোরাক, করে আলাদা গুরুত্ব বহন। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল ছাঁপিয়ে সাকিব তামিম লড়াই যেন বিপিএলের টক অব দ্য
টাউন।
 
আহত বাঘ কতটা ভয়ংকর বিপিএলের মাঝপথে এসে তা হাড়ে হাড়ে প্রমাণ করেছেন সাকিব আল হাসান। বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত সমস্যা। সেই সমস্যারও মিলিছে পরিত্রাণ। ৩৪, ২৭, ৬৯, ৬২। সবশেষ চার ম্যাচের রান।বিদেশি জেমস নিশাম, ব্রান্ডন কিং, ডোয়াইন প্রিটোরিয়াসরা যতটা স্বস্তির তার চাইতেও সবশেষ ম্যাচে রাইডার্স শিবিরে স্বস্তি দিয়েছেন শেখ মেহেদী-শামীম পাটোয়ারীর ব্যাটিং।
 
চলতি বিপিএলে তামিমের পারফম্যন্স গড়পড়তা। তবে ক্যারিবীয় কাইল মেয়ার্স আগের ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন কেন তার জন্য এতটা প্রতীক্ষা ফরচুন ম্যানেজমেন্টের। চলতি টুর্নামেন্টে মুশফিকের ব্যাট দারুণ ধারাবাহিক। বিগ ম্যাচে বিগ স্কোরে, তার দিকেই তাকিয়ে থাকবে বরিশাল। ফিনিশিংয়ে তো মিরাজ আছেনই। তবে এ ম্যাচেও বরিশালের তুরুপের তাস হতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিরপুরে দু’দলের প্রথম সাক্ষতে রংপুরকে ৫ উইকেট হারিয়েছিল ফরচুন বরিশাল।
 
এদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা রংপুর ইতোমধ্যে আসরের প্লে অফ নিশ্চিত করেছে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করলেও এখনো চাপমুক্ত নয় বরিশাল। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
 
প্লে অফের দৌড়ে চট্টগ্রাম ও খুলনাকে পেছনে ফেলতে বরিশাল শিবিরে আনা হয়েছে দুই পরিবর্তন। ওপেনার আহমেদ শেহজাদের বদলি ইংলিশ ব্যাটার টম ব্যান্টন। খালেদ আহমেদের জায়গায় খেলবেন কামরুল ইসলাম। অন্যদিকে প্রতিশোধ তুলে নেয়ার মিশনে রংপুর শিবিরে আনা হয়েছে তিন পরিবর্তন। রনি তালুকদার, রেজা হেন্ড্রিকস ও হাসান মুরাদের জায়গায় খেলবেন মুমিনুল হক, আবু হায়দার ও টম মুরস।
 
ফরচুন বরিশালের একাদশ: টম ব্যান্টন, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, কামরুল ইসলাম ও ওবেদ ম্যাককয়।
 
রংপুর রাইডার্স একাদশ: ব্রান্ডন কিং, মুমিনুল হক, টম মুরস, সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, জেমস নিশাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ডোয়াইন প্রিটোরিয়াস, শামীম হোসেন, হাসান মাহমুদ ও আবু হায়দার।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit