রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

জাতিসংঘের আদালতে ইসরাইলের বিরুদ্ধে আবার শুনানি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব বিষয়ক একটি অভিযোগের শুনানি শুরু হয়েছে।  আইসিজের ১৫ জন বিচারপতি প্যানেলের সব সদসের উপস্থিতিতে সোমবার এই শুনানি শুরু হয়।  আগামী এক সপ্তাহ পর্যন্ত শুনানি চলবে বলে গত সপ্তাহে জানিয়েছিল আইসিজে।  ইসরাইলের বিরুদ্ধে অভিযোগের এই মামলায় অন্তত ৫২টি দেশ তাদের যুক্তি উপস্থাপন করবে।  শুনানিতে ফিলিস্তিন  এবং ইসরাইল- উভয়পক্ষকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।  আল-জাজিরা।

২০২২ সালের ৩০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বিষয়ক অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছিল।  সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই দেশটির বিরুদ্ধে এবার শুনানি শুরু হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে দখল, বসতি স্থাপন এবং নিজেদের সীমানা বর্ধিতকরণের মাধ্যমে ১৯৬৮ সালের নির্ধারিত সীমানার বিকৃতির অভিযোগ উঠেছিল।  আর তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে আইসিজের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 
 
এছাড়া ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরাইল এবং ফিলিস্তিনের সীমানা নির্ধারণ করে দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়।  কিন্তু মোখিকভাবে তাতে স্বীকৃতি দিলেও ইসরাইল প্রকৃতপক্ষে সেই সীমানা লঙ্ঘন করেছে বলেো অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। 

আইসিজের তদন্তে উঠে এসেছে, ১৯৬৭ সাল থেকেই বিভিন্নভাবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সীমানাভুক্ত এলাকা দখল করছে ইসরাইল। আবাসন নির্মাণের মাধ্যমে সেখানে ইহুদি বসতকারীদেরও নিয়ে আসা হচ্ছে।  সেই সঙ্গে নানা বৈষম্যমূলক নীতি গ্রহণের মাধ্যমে এই দুই অঞ্চলের ফিলিস্তিনিদের  চাপে রাখার কৌশলও বজায় রেখেছে দেশটি।  এছাড়া গাজা উপত্যকায় ২০০৫ সাল থেকে দখলদারিত্ব কার্যক্রম স্থগিত রাখলেও এই উপত্যকার সীমান্তপথগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল। 

ইসরাইলের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ ছাড়া গত বছরের ৩০ ডিসেম্বর জাতিসংঘের এই আদালতে দেশটির বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে একটি মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা।  গত অক্টোবরে এই অঞ্চলটিতে ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর ভিত্তিতে ইসরাইলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।  গত ১১ ও ১২ জানুয়ারি আইসিজেতে সেই মামলার শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit