রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মাহির বিচ্ছেদ, শুভ কাজ দ্রুত সারতে চান প্রথম স্বামী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত প্রাক্তনের বিচ্ছেদ সম্পর্কে। 

তবে এ বিষয়ে অপু বলেন, এখন তো আমার এখানে কিছু করার নেই। তবে আমি দ্রুত শুভ কাজ সম্পন্ন করতে চাই।

জানা গেছে, ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু ও মাহি। বেশ সুখেই কাটছিল তাদের সংসার; কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।  

মাহির বিচ্ছেদের খবরে তার সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু বলেন, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। তবে আমি নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের আড়াই বছরের মাথায়।

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit