শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডোমারে শাওন হিমাগারে এজেন্ট, ব্যবসায়ী ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সুনামধন্য প্রতিষ্ঠান শাওন হিমাগারে এজেন্ট, ব্যবসায়ী ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ছোট রাউতা হিমাগার প্রাঙ্গণে শাওন হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। স্টোরকিপার ছামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত ব্যাংক এর লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. শহিদুল ইসলাম শাহ, ইনভেষ্টমেন্ট অফিসার জিল্লুর রহমান, রাকাব এর সাবেক এজিএম তাপস কুমার ঘোষ, হিমাগারের পরিচালক শাহেদ ইসলাম শাওন, কৃষিবিদ সুবাস চক্রবর্তী, ব্যবস্থাপক জাহিদুল হক প্রমূখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহমুদ বীন আলম, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহুদ্দীন শাহ্’র আলু চাষী ও এজেন্ট ফরিদ আহমেদ, আব্দুল হামিদ, রেজাউল করিম, আমিনুর রহমান বক্তব্য রাখেন।আলোচনা শেষে হিমাগারে সর্বচ্চো আলু সংরক্ষণকারী চাষী হিসাবে আসাদুজ্জামান মিঠুকে প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা, আব্দুল হামিদকে ২য় পুরস্কার ১ লক্ষ টাকা এবং ৩য় স্থান অধিকারী মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা পুরস্কার হিসাবে প্রদান করেন হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌরসভার মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit