মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রমজানে কুয়েতে প্রতিদিন অফিস চলবে মাত্র ৪ ঘণ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসেবে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনে মাত্র ৪ ঘণ্টা অফিসের ঘোষণা দিয়েছে। এছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’। 

মধ্যপ্রাচ্যে আগামী ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

কুয়েতের সরকারি ঘোষণা অনুযায়ী, নারী কর্মীরা প্রতিদিন দুটি গ্রেস পিরিয়ড পাবেন যেগুলোর প্রত্যেকটির ব্যাপ্তি হবে ১৫ মিনিট। যার একটি থাকবে অফিস সময় শুরু হওয়ার আগে আরেকটি অফিস সময় শেষ হওয়ার পর।

অর্থাৎ অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত চাইলে নারীরা দেরি করে আসতে পারবেন। আবার তারা চাইলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না।

অপরদিকে পুরুষদের রমজান মাসে ৪ ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। তারা একটি গ্রেস পিরিডয় পাবেন। যা অফিস শুরুর সময় থাকবে।
কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পরই এই ঘোষণা এসেছে।

আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানিয়েছেন, কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন। তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে। সূত্র: গালফ নিউজ

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit