মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে মহান ঈদে মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আখাউড়া শাখার উদ্যোগে “সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায়- সত্যের চূড়ান্ত প্রকাশ, জীবনের পরম দিশা, ঈমান বুঝার সর্বোচ্চ নিদর্শন, ঈমানী হৃদয়ের অনন্ত মহা উৎসব, আদি- অন্তের সকল সৃষ্টির মহাগৌরবময় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে তুলাইশিমুল ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় শেখ রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জনাব কুদ্দুস মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা সুফি আহমদ শাহ মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাঈনু উদ্দিন টিটু।
বক্তব্য রাখেনঃ জনাব নজরুল ইসলাম, মাওলানা এস.এম শাহীন, জামির মোল্লা, এডভোকেট রাফি উদ্দিন, রুহুল আমিন খান, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, আদনান আলামিন, ইঞ্জিনিয়ার আশমিতা আশা, মুহিবুল্লাহ মুসরেফিন। এছাড়াও আহলে সুন্নাতের শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন। ব্যাপক সংখ্যক সত্য ও মানবতা প্রিয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারাঃ সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য্য মৌলিক বিষয় হিসেবে মহান ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরে বলেন, মহান ঈদে মেরাজ শরীফ দয়াময় আল্লাহতালার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলীহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাৎ। মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মধ্য দিয়ে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ।
তাঁরা বলেন, আল্লাহতালা তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের ঊর্ধ্বে তার পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো জীবনের কেন্দ্র এবং সর্ব গুন, জ্ঞান ও কল্যাণের উৎস রূপে প্রকাশ করেছেন। যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমতময় বরকমতময় আলোকময়। বক্তারা আরো বলেনঃ মহান ঈদে মেরাজ শরীফের শিক্ষায় বাতিল জালিম অপশক্তি গ্রাস থেকে নিজের জীবনের সুরক্ষা- অধিকার- স্বাধীনতা- নিরাপত্তা- মর্যাদা কল্যাণের স্বার্থে সবাইকে প্রিয়নবী প্রেম কেন্দ্রিক হতে হবে এবং সে প্রেমে আত্মা ও জীবন আলোকিত করতে সমাজ রাষ্ট্রে বিশ্বে মানবতা দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে হবে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit