মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

৮ লাখ টাকায় পুলিশে চাকরি, অতঃপর…

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অভিনব কায়দায় ৮ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুর পুলিশ সুপার মো. মোর্শেদ আলম। 

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জনৈক সাধনা বিশ্বাসের মেয়ে দীপা রাজবংশী কনস্টেবল পদে চাকরির জন্য চেষ্টা করছিলেন। প্রতারকচক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকার চুক্তি সম্পাদন করে অগ্রিম স্ট্যাম্প ও চেক নেয়। কিন্তু তার মেয়ের পুলিশ কনস্টেবল পদে চাকরি না হওয়ায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেন।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান মিয়াসহ ডিবি পুলিশের একটি টিম ফরিদপুর থেকে মিরান মোল্লা, বিল্লাল মাতব্বরকে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গ্রেফতার করা হয়। তাদের ভাষ্যমতে, জেলার নগরকান্দা উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে আক্কাস মোল্যাকে গতকাল শনিবার ভোররাতে গ্রেফতার করা হয়। আক্কাস মোল্যাকে গ্রেফতারের পর তার কাছ থেকে ভিকটিম দীপা রাজবংশীসহ অপর ২ জন কনস্টেবল পদে চাকরির আবেদন ফরম, বিভিন্ন ব্যক্তির নামীয় ব্যাংকের ১টি ব্ল্যাংক চেক, ১০০ ও ৫০ টাকা মূল্যের ৮টি নন জুটিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit