বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে তানযীমুল উম্মাহ্ মডেল মাদ্রাসায় নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও সবক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে তানযীমুল উম্মাহ্ মডেল মাদ্রসায় নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের কুরআন শিক্ষার সবক প্রদান করা হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন ছোটরাউতা এলাকায় মাদ্রাসা ক্যাম্পাস মাঠে মাদ্রাসার চেয়ারম্যান মাওঃ মোসলেহুদ্দীন শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

পরে এক আলোচনা সভায় শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহমুদ বীন আলম, পৌর কাউন্সিলর ওহিদুল ইসলাম, সমাজ সেবক আমিনুর রহমান, ডোমার ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দীন হোসাইনী সুফি, প্রভাষক মাওঃ আব্দুল খালেক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক মোবাম্বের রাশেদীন, উপাধ্যক্ষ মাওঃ মিজান, সহকারী শিক্ষক মাওঃ সাদ্দাম হোসেন, শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ, ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা ও নবীনবরণ শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ¦ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী। মাদ্রাসার চেয়ারম্যান মাওঃ মোসলেহুদ্দীন শাহ্ জানান, পরিছন্ন, নিরিবিলি ও মনোরম পরিবেশে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি মান সম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা হলো। নুরানী, নাজেরা, হিফজুল কুরআনসহ প্লে থেকে ৫ম শ্রেণি চালু হয়েছে। আগামীতে দাখিল পর্যন্ত চালু করণের পরিকল্পনা রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit