মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বাঁচানো গেল না সিআইডি কর্মকর্তা বিচিত্রাকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর মারা গেলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস (৪৬)। শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলারোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ অফিসার বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান বিচিত্রা। তিনি ফরিদপুরে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit