শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল সবাইকে সহনশীল থাকার অনুরোধ জানিয়ে যা বললেন রাশেদ খান বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

জয়সওয়ালের সেঞ্চুরিতে বিশাল লিডের পথে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : মায়ের অসুস্থতার কারণে দ্বিতীয় দিন শেষেই রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ান রবিচন্দ্রন অশ্বিন। তবে তৃতীয় দিনে তার অভাব একটুও টের পায়নি ভারত। ২ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ৩১৯ রানেই। এরপর যশস্বী জয়সওয়ালের দাপুটে সেঞ্চুরিতে ৩২২ রানের লিড নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

আগের দিন দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে আজকের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু দিনের পঞ্চম ওভারেই জাসপ্রিত বুমরাহকে রিভার্স স্কুপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন জো রুট (১৮)। এখানেই ধসের শুরু। এরপর ৯৫ রানেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ১৫১ বলে ২৩ চার ও ২ ছক্কায় ১৫৩ রান করে আউট হন ওপেনার বেন ডাকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ চারটি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা শিকার করেন দুটি করে উইকেট। ১২৬ রানের লিড পেয়ে চালকের আসনে চলে যায় স্বাগতিকরা। দেড় সেশনেরও বেশি সময় পায় ব্যাটিংয়ের। এই ফাঁকেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। যদিও দলীয় ৩০ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (১৯)। তবে শুভমান গিলকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন জয়সওয়াল। মার্ক উডকে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। কিন্তু পিঠের চোটের কারণে ১০৪ রানেই মাঠ থেকে উঠে যেতে হয় বাঁহাতি এই ওপেনারকে। থামে ১৫৫ রানের জুটি।

জয়সওয়ালে পরিবর্তে আসা রজত পাটিদারকে কোনো রান না করেই টম হার্টলির শিকার হয়ে ফিরতে হয়। তবে কুলদীপকে নিয়ে বাকি সময়টা পার করেন গিল। তাতে ২ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করে ভারত। গিল ৬৫ ও কুলদীপ ৩ রানে অপরাজিত আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্য্ ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit