বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

২০ রানে নেই শেষ ৫ উইকেট, ১২৬ রানের লিড ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : দিনের শুরু থেকে বোঝা যাচ্ছিল ‘বাজবল’ আজ কিছুটা পিছিয়ে। শেষ পর্যন্ত হলোও তাই। বেন ডাকেট দেড়শ পেরিয়ে ১৫৩ রানের থামার পর চাপ কিছুটা সামলে এগোচ্ছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। লাঞ্চের আগে কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণিতে ভুগছিল ইংল্যান্ড। লাঞ্চের পর ভুগল সিরাজের পেস তোপে। 

দ্বিতীয় সেশনটা হাতে ৫ উইকেট নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। তবে তা খোয়াতে খেলেছে স্রেফ ৬১ বল। এবং শেষ ২০ রান যোগেই হারিয়েই পুরো ৫ উইকেট। ৩১ ওভারে ২ উইকেটে ২০৭ রান নিয়ে শুরু করা দিনে দ্বিতীয় সেশনে ৩১৯ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল। এতে ১২৬ রানের বিশাল লিড পেয়েছে ভারত। ডাকেটের ১৫৩ বাদে ৪১ রান করেন ওলি পোপ। সিরাজ নেন চারটি উইকেট, দুটি করে নেন জাদেজা ও কুলদীপ।

এদিকে লক্ষ্য বাড়াতে ইতিমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে রোহিত শর্মার ১৩১, জাদেজার ১১২ এবং অভিষেক ইনিংসে সরফরাজের ৬২ রানের জবাবে ৪৪৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit