শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

দক্ষিণ কোরিয়ায় জন্মহার বৃদ্ধিতে ডিম্বাণু সংরক্ষণের উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে মানুষের সংখ্যা কেবলই বাড়ছে। তবে কিছু কিছু দেশে তুলনামূলক জন্মহার কম। এ জন্য রাষ্ট্রীয়ভাবে নানা উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। বিশেষ করে চীন, জাপান ও কোরীয় উপদ্বীপে এমন চিত্র দেখা যায়। এবার জন্মহার বৃদ্ধিতে ডিম্বাণু সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের।

জানা গেছে, বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া। এর আগে দেশটি একজন মাকে সন্তান জন্ম দেওয়ার জন্য ১ হাজার ৫১০ ডলার বা ২০ লাখ ওন দেওয়ার নিয়ম চালু করে। এছাড়াও, অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা খরচ মেটাতে চাল করে একাধিক সুবিধা। এরপরও আশানুরূপ ফল আসেনি।

তাই এবার ভিন্ন পন্থা হিসেবে সিউল শহর কর্তৃপক্ষ জন্মহার বাড়াতে ডিম্বাণু সংরক্ষণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার মতো সুবিধা চালু করেছে। কোরিয়ায় নব্বইয়ের দশক থেকে ডিম্বাণু হিমায়িত করে রাখার প্রযুক্তি থাকলেও এত দিন এ বিষয়ে সচেতনতা ও চাহিদা কম ছিল। এখন এই প্রযুক্তির চাহিদা বাড়ছে।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ায় নারীপ্রতি জন্মহার ছিল দশমিক ৭ শতাংশ। দেশটিতে যে হারে বয়স্ক জনগণ বাড়ছে, সে তুলনায় জন্মহার কম হওয়ায় সেখানে দ্রুত জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সে কারণেই সাম্প্রতিক উদ্যোগ হিসেবে ডিম্বাণু হিমায়িত সংরক্ষণ প্রযুক্তিতে ভর্তুকি দিচ্ছে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit