শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

পুতিনবিরোধী নেতা নাভালনির কারাগারে মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বলে পরিচিত সরকারবিরোধী নেতা ও দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী আলেক্সেই ‍নাভালনি (৪৭) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সেদেশের কারাগার তত্ত্বাবধায়ক ফেডারেল পেনাল সার্ভিস (এফপিএস) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তবে ঠিক কী অসুস্থতায় তার মৃত্যু হয়েছে, সেটা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর খবর প্রেসিডেন্ট পুতিনকে অবগত করা হয়েছে। মৃত্যুর কারণ খুঁজে বের করবেন সংশ্লিষ্টরা। নাভালনির আইনজীবী লেওনিড সোলোভইভ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি দাবি করেন, বুধবারও (১৪ ফেব্রুয়ারি) তার মক্কেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেসময় সব কিছু স্বাভাবিকই লেগেছিল।

পুতিনের শাসন ব্যবস্থার কট্টর সমালোচক নাভালনি বারবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। সবশেষ ২০২১ সালে একটি জালিয়াতির মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে ২০২৩ সালের আগস্টে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সবমিলিয়ে ৩০ বছরের কারা সাজা ভোগ করছিলেন নাভালনি। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

কারাদণ্ডের পর তাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে গত ডিসেম্বরে ওই কারাগার থেকে নাভালনি নিখোঁজ হন। অভিযোগ ওঠে, তাকে গোপনে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য পরে জানা যায়, সাইবেরিয়ার ওই কারাগারে রাখা হয়েছে নাভালনিকে।

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit