শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

মানুষ শেখ হাসিনার উন্নয়ন কাজে মনযোগ দিচ্ছেন: আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি জানিয়েছেন, মানুষ আন্দোলন নয়, উন্নয়নের দিকে মনযোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘আপনারা মানুষের স্বতস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করবেন- সেদিকেই মনযোগ দিচ্ছেন। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলবেন। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামিনে কারামুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখলরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকারের জন্য বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি যে- জাতীয় রাজস্ব বোর্ড তার বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।’ এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্রবার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit