শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

কাল থেকে উত্তরাঞ্চলে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার রাত ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।

গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে। পিজিসিএল সূত্রে জানা গেছে, পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎ কেন্দ্র, ৫৩ টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্প প্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit