শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডোমারে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অশংগ্রহনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পশ্চিম বোড়াগাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তলন এবং ডিসপ্লে প্রর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।

পরে এক আলোচনা সভায় শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আমিনূল ইসলাম রিমুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস ছামাদ, ইউপি সদস্য শমশের আলী, শিক্ষক তানিয়া পারভীন লিপি প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়, শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য়, আমিনুল হক বাবু, আশফাক সারোয়ার ছিদ্দিকী, রেজওয়ানুল হক উৎপল, শাপলা আক্তারসহ ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বোড়াগাড়ী ইউনিয়নের ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit