শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নানা আলোচনা প্রস্তাবনার পর পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল। তবে নওয়াজ কিংবা বিলাওল কেউই হচ্ছেন না প্রধানমন্ত্রী। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পিএমএল-এন’র তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, শাহবাজের বড় ভাই নওয়াজ শরিফ তাকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

এত দিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। গতকাল রাতে হঠাৎ করে নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। একই সঙ্গে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন তিনি।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমীনের (এমডব্লিউএম) সঙ্গে হাত মেলাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এছাড়া পাঞ্জাবে দলটিকে সরকার গঠন করতে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দলের সঙ্গে হাত মেলাতে হবে। কারণ, সেখানে পিএমএল-এন ১৩৮টি আসন নিয়ে এগিয়ে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit