আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেটে বহুল প্রতিক্ষিত ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলারের বিল পাস হয়েছে। বিতর্কিত সহায়তা বিলের এই বিপুল পরিমাণ অর্থ ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানকে সহায়তা করতে ব্যয় করা হবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কংগ্রেসের উচ্চ কক্ষে এক ভোটাভুটিতে এই বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সিনেটর ভোটে বিলের অনুমোদন হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এখন এই বিলের গন্তব্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম। এই বিলটি ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হলে তাদের এই সহায়তা দরকার। কিন্তু রিপাবলিকানদের কঠোর অবস্থানের কারণে এই বিল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:২৪