বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ভালোবাসা দিবসের ‘পাঁচফোড়ন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : গত প্রায় দুই যুগ ধরে বিশেষ দিন উপলক্ষ্যে নির্মিত হয় ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এটিএন বাংলায় প্রচার হওয়া এই অনুষ্ঠানে নাটকীয়ভাবে প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ‘পাঁচফোড়ন’।

ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে খোলামেলা পরিবেশে স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়া পেতে প্রকৃতি ঘেরা একটি রিসোর্টে ঘুরতে গেছেন স্বামী, সেখানে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং।

পাঁচফোড়নে মীর সাব্বির ও সারিকা সাবরিন


পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সারিকা সাবরিন।

সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সারিকা সাবরিনকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালোবাসার গান। মনোরম কিছু লোকশানে গানটি চিত্রায়ণ করা হয়েছে। নান্দনিক চিত্রায়ণ ও শিল্পীদের চমৎকার অভিনয় সমৃদ্ধ গানগুলো দর্শকদের ভালোবাসার আনন্দ দেবে।

ছবি: মাসুম বাশার ও মিলি বাশার


রয়েছে সপ্তাহে এক দিন বিনা পয়সায় গ্রামের রোগীদের চিকিৎসাসেবা দেয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা ডাক্তার সত্যকাম চক্রবর্তীর উপর একটি মানবিক প্রতিবেদন। যিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে অবসর নিয়ে তার নিজ এলাকার মানুষকে ভালোবেসে দীর্ঘ চার বছর ধরে এই সেবা দিয়ে আসছেন।

শিয়াল একটি বন্য প্রাণী, তবে এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও তাকে দেখা যাবে দিনের আলোতে লোকালয়ে ঘুরে বেড়াতে।

ছবি: ‘পাঁচফোড়ন’ এর অভিনেতারা  


 

রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। জনপ্রিয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। শিল্পীরা হলেন-সুভাশিষ ভৌমিক, মাসুম বাশার, ম আ সালাম, জিল্লুর রহমান, মিলি বাশার, ইকবাল হোসেন, নূরে কাঞ্চন, নাদিয়া হক, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, সিয়াম নাসির, সিলভিয়া কুইয়া, মোনালিসা দীপা, সাজ্জাদ সাজু, রুমী, সুবর্ণা মজুমদারসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ই ফেব্রুয়ারি, বুধবার-রাত ১০:৩০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit