বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমার মটুকপুর সপ্তষী বিদ্যাপীঠে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মটুকপুর সপ্তষী বিদ্যাপীঠে ৬ষ্ঠ শ্রেনীর নবাগত ছাত্র/ছাত্রীদের নবীন বরণ এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক আলহাজ¦ ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ডিমলা জনতা কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসেম, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আক্তার বানু, বিদ্যালয়ের সভাপতি মুসলিমা সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ৬ষ্ঠ শ্রেনীর নবাগত ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাসহ শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit