বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ভুল খানকে বিয়ে করেছ, কারিনাকে সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর ও সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যর নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। 

এর আগে সালমানের ‘দবং ২’ ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন কারিনা। শুধু তাই নয়, সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটিও বক্স অফিসে হিট্। নিজের ক্যারিয়ারের মধ্যখানে থাকাকালীন হঠাৎই ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন বলিউডের বেবো। কারিনাকে সাইফকে বিয়ে করতেই কি রুষ্ট হন সালমান?

দুজনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। যদিও তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা। দাম্পত্যের বয়স প্রায় ১২ বছর। এতগুলো বছর সংসার করছেন দুই সন্তানের মা-বাবা সাইফ-কারিনা। 

কিন্তু সাইফের সঙ্গে বিয়ের পরই সালমান অভিনেত্রীকে বলেন, ভুল খানকে বিয়ে করে ফেলেছ। পর্দায় সালমান-কারিনা জুটি হিট। ব্যক্তিগত জীবনেও সালমানের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক কারিনার। শুধু সালমান নন, আমির খান ও শাহরুখ খানের সঙ্গেও একাধিক হিট ছবি দিয়েছেন কারিনা। বিয়ের বছরেই সাইফের সঙ্গে জুটি বেঁধে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কাজ করেন কারিনা। বাকি তিন খানের সঙ্গে তার ছবি হিট হলেও সাইফের সঙ্গে তার ছবি একেবারে ফ্লপ। 

সাইফকে বিয়ের পরের বছর ২০১৩ সালে ‘বিগ বস্ ৬’-এ সালমানের রিয়্যালিটি শোয়ে ‘দবং ২’ ছবির ‘ফেভিকল সে’ গানটির প্রচারে এসে সালমানের প্রশ্নের সম্মুখীন হতে হয় হয় কারিনাকে। সালমান অভিনেত্রীকে বলেন তিনি এই মঞ্চ থেক সাইফাকে কিছু বলতে চান কি না! সলজ্জ হেসে কারিনা বলেন, হাই সাইফ। কারিনার স্বল্প উত্তর শুনে হতাশ হয়ে সালমান বলেন, তুমি ভুল খানকে বিয়ে করেছ। এমনিতেই রসিকতা করা সালমানের স্বভাব। মজা করেই কারিনাকে এ কথা বলেছিলেন অভিনেতা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit