শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

শার্শায় একরাতে কৃষকের বাড়ি থেকে ৫টি গরু চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

শার্শা(যশোর)সংবাতদদাতা : যশোরের শার্শায় একরাতে কৃষকের বাড়ি থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিন গত রাতে শার্শার ধলদা গ্রামে। এক রাতে একই বাড়ি থেকে ৫টি গরু চুরি হওয়ায় গ্রামের সাধারন মানুষের মধ্যে চরম ভাবে চোর আতংক বিরাজ করছে।

শার্শার ধলদা কানিপাড়ার ভাসান আলী জানান, রবিবার দিনগত রাতের কোন এক সময়ে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোর চক্র ৫টি গরু চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে ভাসান আলী গোয়াল ঘর থেকে তার পোষা গরু বের করতে গিয়ে দেখেন গোয়ালের তালা ভাঙ্গা ও দরজা খোলা। এসময় তিনি দেখতে পান তার গোয়ালে কোন গরু নেই। তিনি জানান, চরি যাওয়া গরুর মধ্যে রয়েছে ৪ টি গাভী ও ১ টি বাছুর গরু। যার আনু মানিক মুল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযোগ রয়েছে এমন ভাবে প্রতি নিয়ত ধলদা গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। সম্প্রতি ধলদা গ্রাম থেকে মোস্তফার ১টি, বেনেখড়ি গ্রাম থেকে আরও ২টি গরু চুরি গেছে। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় অনেকে বলেন পুলিশ এসে এলাকায় কে কে গরু চুরি করছে তা সহজেই জানতে পারবে। ভুক্ত ভোগিরা গরু চুরির বিষয়ে শার্শা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান গরু চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে চোরযেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit