বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন না উপদেষ্টারা: রিজওয়ানা হাসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, “সারাদেশে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল, কিন্তু দেশের মানুষ ভোটের মাধ্যমেই সেসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছে।”
বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পর্কে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তিনি উল্লেখ করেন, শপথ কে পড়াবেন স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নাকি নির্বাচন কমিশন, সেটি একটি রাজনৈতিক (পলিটিক্যাল) সিদ্ধান্ত। তবে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সবকিছু ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে হবে।
ক্ষমতা হস্তান্তরের এই অন্তর্বর্তী সময়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বর্তমান উপদেষ্টারা আর কোনো বড় ধরনের নীতিগত সিদ্ধান্তে যাবেন না। তবে দৈনন্দিন দাপ্তরিক কাজগুলো নিয়মিতভাবে চলবে। তিনি আরও যোগ করেন, জনগণের ক্ষমতায়নের এই প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit