রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

স্টার্কের ২৪ কোটি পাওয়া নিয়ে গাভাস্কার, ‘কেউই এত টাকার যোগ্য নয়’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : সব রেকর্ড চুরমার করে গত নিলামে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।পেছনে ফেলে দেয় গুজরাট টাইটান্সকে। এমন দাম শুনে চোখ কপালে উঠে গেছে অনেকেরই। তাদের একজন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ভারতীয়র মতে, এখন পর্যন্ত এত টাকার যোগ্য হয়ে উঠেননি কোনো ক্রিকেটারই।

স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেন, ‘সত্যি বলতে, এটা একদমই বাড়াবাড়ি। আমার মনে হয়, কেউই এতো টাকার যোগ্য না। যদি স্টার্ককোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের ভেতর চারটি জেতাতে পারে তাহলে বলা যেতে পারে, টাকা কাজে লেগেছে। সে যদি অন্য ম্যাচে অবদান রাখতে পারে তাহলে বেশ দারুণ হবে। ‘

গাভাস্কার আরও জানান, স্টার্ককে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো বড় দলের বিপক্ষে পারফর্ম করতে হবে। বাঁহাতি এই পেসার সবশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে তাকে ৯ কোটি ৪০ রুপি দিয়ে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি সে আসরে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ১০ ম্যাচে ১৬ উইকেট নেওয়ায় স্টার্কের তারকাখ্যাতি আরও বেড়ে যায়।

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit