বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চকরিয়ায় চলছে পাহাড় কর্তণের মহোৎসব!!

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : চকরিয়া ও লামার সীমান্তবর্তী এলাকার পাহাড় কর্তণ করে মাটি বিক্রির মহোৎসব চলছে। কতিপয় লোভী পরিবেশ বিনষ্টকারী লোকজন রাতের আঁধারে ষ্কেলেভের দিয়ে পাহাড়গুলো কর্তন করে উচ্চ মূল্যে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করছে।
সরেজমিনে দেখা যায়- বরইতলী ও হারবাং এর কিছু চিহ্নিত নামদারী নেতা চকরিয়া হারবাং,বরইতলীর আমতলী অংশ ও লামার ফাইতং,ফাঁসিয়াখালী,আমতলী অংশের বড় বড় পাহাড়গুলো কেটে সাবাড় করা হচ্ছে, কোন এক রহস্যময় কারণে বন বিভাগ ও সংশ্লিষ্ট অধিদপ্তর নিরব দর্শকের ভুমিকা পালন করছেন।
এ নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম জানান,কয়েক দিন আগে পাহাড় কাটার দায়ে স্ক্যালেভেট সহ ৩ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়ছে।জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং উল্লেখিত স্থানগুলোতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক মাটি ব্যবসায়ী জানান, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তারা মাটিগুলো নামমাত্র মুল্যে বিক্রি করছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানান যায়,চিহ্নিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আঁতাত করে স্থানীয় মাটি খেকোরা গ্রামীণ অবকাঠামো রাস্তা-ঘাট বিনষ্ট করে উচ্চ মূল্যে মাটিগুলো বিক্রি করছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit